ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
গোপালগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। এতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন পুলিশ সদস্যসহ আটজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণের সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। সাফায়েত গাজী নামে এক কর্মীকে আটক করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটক কর্মীকে ছাড়িয়ে নিতে নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হন, ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম জানান, পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ফলে গাড়ির ক্ষতি হয় এবং পাঁচজন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে এক পুলিশ সদস্য অবরুদ্ধ অবস্থায় ছিলেন, যাকে পরে নেতাকর্মীদের কাছ থেকে উদ্ধার করে নিরাপদে থানায় পৌঁছে দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)