ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পাঁচটি সঞ্চয়ে মুনাফা বাড়াল সরকার
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচিতে মুনাফা বাড়িয়েছে সরকার। স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ হার কার্যকর হয়েছে। পাঁচ স্কিমের মধ্যে আছে—পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সুদের হার বাড়ানোর ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বেড়েছে। সঞ্চয়পত্র কেনার জন্য ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকের উপস্থিতি চোখে পড়ার মতো।
সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের দুটি ধাপ করা হয়েছে। একটি ধাপ ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী, দ্বিতীয় ধাপ হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী।
পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ বা তার কম টাকা বিনিয়োগ করা ব্যক্তিরা সাড়ে ১২ শতাংশ হারে মুনাফা পাবেন। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করা ব্যক্তিরা মুনাফা পাবেন ১২ দশমিক ৩৭ শতাংশ হারে।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে সাড়ে ৭ লাখ বা তার কম টাকা বিনিয়োগ করা ব্যক্তিদের জন্য মুনাফার হার ১২ দশমিক ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার বেশি টাকা বিনিয়োগ করা ব্যক্তিরা মুনাফা পাবেন ১২ দশমিক ৩৭ শতাংশ হারে।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ বা তার কম টাকা বিনিয়োগ করা ব্যক্তিদের মুনাফার হার ১২ দশমিক ৩০ শতাংশ। এ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করা ব্যক্তিদের জন্য মুনাফার হার হবে ১২ দশমিক ২৫ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ বা তার কম টাকা বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১২ দশমিক ৫৫ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করা ব্যক্তিদের জন্য মুনাফার হার ১২ দশমিক ৩৭ শতাংশ।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে সাড়ে ৭ লাখ বা তার কম টাকা বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার করা হয়েছে ১২ দশমিক ৩০ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি টাকা বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)