ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিয়ে নিয়ে ফেসবুক পোস্টে নিজের মন্তব্য জানালেন সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম অবশেষে নিজের বিয়ে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজের বিয়ের বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, “আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল (শুক্রবার) আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।”
তিনি আরও জানান, বিয়ের অনুষ্ঠানটি মসজিদে বাদ আসর ছোট পরিসরে দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। সারজিস আলম সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা।”
এছাড়া, পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ের আয়োজন হওয়ায় কিছু কাছের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে জানানো সম্ভব হয়নি বলেও দুঃখ প্রকাশ করেন তিনি। তবে সারজিস আলম আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে তাদের মধ্যে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
সারজিস আলমের শশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বাসিন্দা। পেশার কারণে বর্তমানে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করছেন তারা। সারজিস আলমের স্ত্রীর নাম প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে, তিনি একজন কোরআনের হাফেজা এবং সবসময় পর্দা করেন।
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সারজিস আলমের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।” ছবিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)