ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে ড. ইউনূসের মন্তব্য
আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে পারে বলে শোনা যাচ্ছে। এ বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে দাভোসে যান তিনি।
সেখানে ব্রিটিশ সংবাদমাধ্যম গিডিয়েন র্যাচম্যানের সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নেন। সেখানেই ছাত্রদের দল গঠনের বিষয়টি নিয়ে ধারণা দেন তিনি। ড. ইউনূস বলেন, “ছাত্ররা দল গঠন করবে।
শুরুতে, যখন আমি উপদেষ্ট পরিষদ গঠন করছিলাম, আমার উপদেষ্টা পরিষদে তখন তিন ছাত্রকে নিয়েছিলাম। আমি বলেছিলাম, যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে, তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং যেটির জন্য জীবন দেওয়া হলো, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। তারা এখন ভালো কাজ করছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা এখন বলছে, কেন আমরা আমাদের নিজেদের দল গঠন করছি না। আমরা একটি সুযোগ নেব।”
তবে ছাত্রদের দল গঠনের বিষয়টিকে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। ছাত্ররা দল গঠন করলে একটি আসনও পাবে না এমন কথা বলা হচ্ছে। কিন্তু তিনি তাদের উৎসাহ দিচ্ছেন বলে জানিয়েছেন প্রফেসর ইউনূস।
তিনি বলেন, “তারা বলছে, ছাত্রদের কোনো সুযোগ নেই। এবং ছাত্ররা সংসদে একটি আসনও পাবে না। কারণ কী? কারণ কেউ তাদের চেনে না। আমি বলেছি, পুরো দেশ তাদের চেনে। তাদের একটি সুযোগ নিতে দাও। তারা যাই করতে চায়, তাই করবে।”
তবে দল গঠন করলে দেশের নষ্ট রাজনীতি এবং রাজনীতিবিদদের কবলে পড়ে ছাত্ররা বিভক্ত হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। কিন্তু তা সত্ত্বেও তিনি চান, তারা দল গঠন করুক।
তিনি বলেন, “সম্ভবত দল গঠনের পক্রিয়ার সময় তারা বিভক্ত হয়ে যেতে পারে। এটি একটি বিপদ। কারণ এতে রাজনীতি যুক্ত হবে। সব রাজনীতিবিদরা তাদের মধ্যে ঢুকবে। তাই আমরা জানি না, বাংলাদেশে যে রাজনীতি রয়েছে সেখান থেকে তারা তাদের মুক্ত করতে পারবে কি না। তবে এটি একটি ঝুঁকি, যা আমাদের নিতে হবে। ছাত্ররা দল গঠনে তৈরি আছে। তারা প্রচার-প্রচারণা চালাচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)