ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ আসছেন আজহারী, জেনেনিন মাহফিলের তারিখ
জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এক ফেসবুক লাইভে মাহফিলের বিষয়টি ঘোষণা দেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী।
জাবালুন নুর ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মিজানুর রহমান আজাহারীর তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলার প্রাণকেন্দ্র মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলটি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টার দিকে শেষ হবে। মিজানুর রহমান আজাহারী ছাড়াও অনান্য বিশিষ্ট আলেমগণ মাহফিলে আলোচনা পেশ করবেন।
মাওলানা আবু জার গিফারী জানান, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ঠ ইসলামী স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজাহারী হুজুর আগামী ২২ ফেব্রুয়ারি রোজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের তাফসির মাহফিলে আসতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মাহফিলে আগত শ্রোতাদের শৃঙ্খলভাবে মাহফিলে আসার জন্য অনুরোধ করছি এবং তাফসিরুল কোরআন মাহফিল ভালোভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে একান্তভাবে সহোযোগিতা কামনা করছি।
কারণ মিজানুর রহমান আজাহারী হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামে এবং হাজার হাজার গাড়ি আমাদের জেলা শহরে প্রবেশ করবে। সেই কথা চিন্তা করে আমাদের মাহফিলের জায়গা ঠিক করা হয়েছে। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনোক্রমেই সম্ভব নয়। এ জন্য সাধারণ জনগণের সব ধরনের সহোযোগিতা আমাদের প্রয়োজন। এছাড়া তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত মা ও বোনদের সুশৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করা হবে এবং আপনাদেরও উপস্থিতি ও সহোযোগিতা একান্তভাবে কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, চাঁপাইনববাগঞ্জ সদর জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল আলীম, নবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন ও মাওলানা মহাসিন, ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ম্যানেজার আবু সাইদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)