ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
অবিবাহিতদের জন্য সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল
বিয়ের ক্ষেত্রে আরোপিত কর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা।
তিনি বলেন, "আমরা অতীতে অনেক কিছু দেখেছি, যা আমাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি করত। তবে বর্তমান সময়ে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলনে সক্রিয় হয়েছে। এরশাদের আমলে, কিংবা পরবর্তী সময়ের সরকারগুলোতে এমন গণপ্রতিরোধ ও সংগ্রাম আমরা দেখিনি। এখন পরিবর্তনের আশা করা যায়।"
উপদেষ্টা আরও বলেন, "আমরা সংবিধান সংস্কারের পাশাপাশি বিভিন্ন ছোট ছোট উদ্যোগও নিয়েছি, যা নাগরিক জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিয়ের ক্ষেত্রে আরোপিত কর বাতিল। এখন থেকে ট্যাক্স ছাড়াই বিয়ে করা যাবে।"
তিনি বলেন, "বিয়ের ফর্মে পূর্বে 'কুমারী' শব্দ ব্যবহার করা হতো, যা নারীদের জন্য অবমাননাকর। আমরা এটিকে পরিবর্তন করে 'অবিবাহিতা' করেছি। এমন আরও কিছু বিষয় নিয়ে কাজ করা হচ্ছে, যা সামনের দিনগুলোতে কার্যকর হবে।"
উপদেষ্টা আসিফ নজরুল আশা প্রকাশ করে বলেন, "ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন এবং সংবিধান সংস্কারের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)