ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র মোবাইলে রিচার্জ, রেস্টুরেন্ট ও ওষুধের ওপর ভ্যাট নিয়ে নতুন সিদ্ধান্ত
ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ ও বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার পর, অন্তর্বর্তী সরকার মোবাইল রিচার্জ, রেস্টুরেন্ট এবং ওষুধের ওপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসছে। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এই পরিবর্তনের নির্দেশনা দিয়েছে, এবং শিগগিরই নতুন ভ্যাট হারের আদেশ জারি হবে।
এর আগে, ৯ জানুয়ারি সরকার প্রায় শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দেয়। এতে জীবনরক্ষাকারী ওষুধের উৎপাদন পর্যায়ে ভ্যাট ২.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ, মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ, এবং হোটেল-রেস্টুরেন্টের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীরা কর্মসূচি ঘোষণা করেন।
এনবিআর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে বাংলাদেশকে কর-জিডিপি অনুপাত ০.২ শতাংশ বাড়ানোর শর্ত দেয়, যা টাকার অঙ্কে ১২ হাজার কোটি টাকার বেশি। এই শর্ত পূরণের লক্ষ্যে এনবিআর ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সময়ের কণ্ঠস্বর - প্রজন্মের সংবাদ মাধ্যম
তবে, ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ এবং জনসাধারণের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। এখন নতুন আদেশ অনুযায়ী, মোবাইল রিচার্জ, রেস্টুরেন্টের সেবা ও জীবনরক্ষাকারী ওষুধের ওপর ভ্যাট বাড়ানো হবে না। এ বিষয়ে এনবিআর শিগগিরই নতুন আদেশ জারি করবে।
এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলে সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)