ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
গোপালগঞ্জে থ ম থ মে পরিস্থিতি, ব্যাপক সং ঘ র্ষ, আ হ ত ২০
গোপালগঞ্জের মুকসুদপুরে দেয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে লাগানো পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়, যা রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর সমর্থকরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে দলটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার ছিঁড়ে ফেলেন। এ ঘটনা জানতে পেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় দুই পক্ষের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, "সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।"
সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)