ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: যাকে বললেন মিজানুর রহমান আজহারী
সিলেটের ঐতিহ্যবাহী এম.সি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ৩৬তম তাফসীর মাহফিলের শেষ দিনে আগামীকাল আলোচনা রাখবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড.মিজানুর রহমান আজহারী।
ইতিমধ্যে তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন , আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শনিবার, ১১ জানুয়ারি) থাকবো সিলেটের এম সি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কুরআন-এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে। এদিকে, আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত চলমান ৯, ১০ ও ১১ জানুয়ারির ৩ দিনব্যাপী ৩৬তম তাফসীর মাহফিলে এই প্রথম বারের মতো বক্তব্য রাখবেন আজহারী। এর পূর্বে গ্রেফতার হওয়ার পূর্ব পর্যন্ত এই মাহফিলে টানা ৩৫ বছর বক্তব্য রেখেছেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। এই মাহফিলে কমপক্ষে ১০ লাখের অধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের। লক্ষ- লক্ষ লোক সমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনভোগান্তি এড়াতে ও মাফফিলে আগত মুসল্লীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাহফিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজকদের পক্ষে মাঠের জন্য ২৩০০ এর অধিক স্বেচ্ছাসেবক কাজ করছে বলে জানিয়েছেন, আঞ্জুমানে খেদমতে কুরআনের পৃষ্ঠপোষক শাহজাহান আলী। বিষয়ে, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মহানগর পুলিশ কাজ করছে। সাদা পোশাকেও আমাদের সদস্যরা কাজ করবেন। আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করছি। ট্রাফিক বিভাগসহ আমাদের বিভিন্ন ইউনিট ইতিমধ্যে আয়োজক কমিটিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে এই বিষয়ে কাজ শুরু করেছে। এখানে আগতরা যাতে নির্বিঘ্নে মাহফিল উপভোগ করতে পারেন সেই বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)