ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এই চুরি সংঘটিত করে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ব্যাংকের কর্মচারীরা চুরির বিষয়টি প্রথমে লক্ষ্য করেন।
এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার জানান, ব্যাংকের পিয়ন হাসিবুল ইসলাম সকালে ব্যাংক খুলতে এসে দেখেন যে সিন্দুক ভাঙা অবস্থায় রয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে আমাকে ফোন দিলে আমি দ্রুত ব্যাংকে উপস্থিত হই এবং দেখি ব্যাংকের পেছনের জানালার গ্রিল কাটা, ভোল্ট রুমের তালা ভাঙা এবং ভোল্টের ভেতরের সিন্দুক ভাঙা। চোরেরা বুধবার হিসাব শেষে রেখে যাওয়া ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমি বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করি।
মুজিবনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "চুরির বিষয়ে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে দেখতে পাই ব্যাংকের পেছনের জানালার গ্রিল কাটা, ব্যাংকের ভোল্টের দরজা ভাঙা এবং ভোল্টের ভেতরের সিন্দুক খোলা অবস্থায় রয়েছে।"
তিনি আরও জানান, শাখা ব্যবস্থাপকের দাবি অনুযায়ী, চোরেরা ৬ লাখ ৩৩ হাজার টাকার বেশি নিয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি গোপাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংকে চুরির ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
এ ঘটনায় শাখার ব্যবস্থাপক একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)