ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : হঠাৎ যে কারনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের প্রতীক এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে।
রবিবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "যে খেলোয়াড় যত বেশি প্রস্তুতি নেয়, খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনা তার তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা প্রশংসনীয়।"
প্রধান উপদেষ্টা আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করবে, যা দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।”
অনুশীলনস্থলে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রমুখ।
এই প্রশিক্ষণ, যা সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)