ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দেশ জুড়ে শোকের ছায়া : মারা গেলেন বিএনপির জনপ্রিয় আলোচিত নেতা
বিএনপির প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এসএ খালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এসএ খালেক দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত বুধবার তাকে জরুরি ভিত্তিতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (৪ জানুয়ারি) রাতে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দলের পক্ষ থেকে সমবেদনা জানান।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সোমবার (৬ জানুয়ারি) মরহুমের জানাজা ও দাফনের কার্যক্রম সম্পন্ন হবে। প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দ্বিতীয় জানাজা দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে হবে।
জানাজার পর মরদেহ গাবতলীর মিরপুর শাহী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এসএ খালেক বিএনপির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলেন। তিনি দলীয় রাজনীতিতে নিরলস ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবদানের কথা স্মরণ করে দলীয় নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
বিএনপি নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশীয় রাজনীতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)