ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুহূর্তেই ভাইরাল শেখ হাসিনার যে ভিডিও
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নতুন ইংরেজি বছর ২০২৫-এর শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফরমে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, ২০২৪ সালের বাংলা নববর্ষে শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর ভিডিওকে ২০২৫ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দাবিতে প্রচার করা হচ্ছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর এই ভিডিওটি ইংরেজি নববর্ষ ২০২৫-এর নয় বরং ভিডিওটি ২০২৪ সালের; যা বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দের।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২৪ সালের ১৩ এপ্রিল বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ‘দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা শেখ হাসিনার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটির শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর অংশের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।উক্ত ভিডিওটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ ২০২৪ (১৪৩১ বঙ্গাব্দ)-এর শুভেচ্ছা জানাতে দেখা যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার একাধিক গণমাধ্যমে শেখ হাসিনার একই শুভেচ্ছা বার্তাসংবলিত ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর আলোচিত এই ভিডিওটি এবছর ইংরেজি নববর্ষের নয়।
সুতরাং শেখ হাসিনার কর্তৃক ২০২৪ সালে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর ভিডিওকে তার ২০২৫ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)