ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানের জন্য অনেক বড় সুখবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে ২০১৪ সালে দায়েরকৃত একটি মানহানীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন, “মামলার বাদী দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত না হওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।”
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ইষ্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপির এক সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক রহমান। দেশের একটি জাতীয় পত্রিকায় সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার মৃত মাজেদ বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। পরে তারেক রহমানের ওই বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে দাবি করে ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মানহানির মামলা করেন তিনি।
মামলায় একই আদালত বিগত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করলে আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি পুনর্বিচারের আদেশ দেন। পরে মঙ্গলবার নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান মামলাটি খারিজ করে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)