ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: ব্যাপক সং ঘ র্ষ, র ণ ক্ষে ত্রে পরিণত, ‘মার্চ ফর ইউনিটি’ গাড়িবহরে হামলা, ২০ জন আহত
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ র শুরুর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা মহানগর থেকে ২৫টি বাস নিয়ে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছানোর পর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়।
এলাকায় পৌঁছানোর সাথে সাথে সন্ত্রাসীরা শিক্ষার্থীদের গাড়ির দিকে ইট-পাটকেল ছোঁড়ে এবং কিছু গাড়ি থামিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। শিক্ষার্থীরা হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ওই এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
শিক্ষার্থীরা জানান, হামলার সময় মোল্লাহাট থানার কাছেই ঘটনা ঘটলেও পুলিশ তখন কোনও কার্যকরী ভূমিকা নেয়নি। হামলার আগেই সন্ত্রাসীরা প্রস্তুত ছিল এবং স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে বলে অভিযোগ ওঠেছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে খুলনা থেকে ঢাকা যাচ্ছিলাম, কিন্তু আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এ হামলা ফ্যাসিবাদী সরকারের সমর্থকদের দ্বারা সংঘটিত।”
মিনহাজুল আবেদীন সম্পদ, আন্দোলনের আরেক সমন্বয়ক, এই হামলাকে একটি সুপরিকল্পিত আক্রমণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য থেকে কেউ আমাদের সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এই আক্রমণের বিচার অতিদ্রুত হওয়া উচিত এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মাধ্যমে হামলাকারীদের খুঁজে বের করবে।”
বর্তমানে আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ