ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারের অবিশ্বাস্য প্রতিবেদন, বাংলাদেশে উঠলো প্রতিবাদের ঝড়
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (২৮ ডিসেম্বর) আইএসপিআর এক প্রতিবাদলিপি পাঠায়, যাতে তারা ওই প্রতিবেদনের তথ্যের ভিত্তিহীনতা ও ভুল উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
আইএসপিআরের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ২৭ ডিসেম্বর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত “উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ” শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য তুলে ধরা হয়েছে। এতে সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আইএসপিআর দাবি করেছে, বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক সহযোগিতার নীতি অনুসরণ করে এবং বিশ্বের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী কোনো পাকিস্তানি সেনা প্রশিক্ষক বা প্রতিনিধিদলকে প্রশিক্ষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানায়নি এবং ভবিষ্যতেও সে ধরনের কোনো পরিকল্পনা নেই।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের কাছ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে, তবে সেনাবাহিনীর প্রতিরক্ষা নিয়ে অযাচিত মন্তব্য অগ্রহণযোগ্য এবং অপ্রত্যাশিত। আইএসপিআর সংবেদনশীল এই বিষয়টি সম্পর্কে অপব্যাখ্যা করতে সাংবাদিকদের সতর্ক করে দিয়েছে এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে।
আইএসপিআরের মতে, সাংবাদিকতা শিষ্টাচার অনুসরণ না করে আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনটি প্রকাশের আগে আইএসপিআরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি, যা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
এই প্রতিবাদলিপির মাধ্যমে আইএসপিআর একদিকে সাংবাদিকদের সঠিক তথ্য প্রচারের প্রতি গুরুত্ব আরোপ করেছে, অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা এবং পেশাদারিত্বের প্রতি অটুট অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)