ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্বে পরিস্থিতি থমথমে, সে না বা হি নী, নৌ বা হি নী এবং পু লি শ মোতায়ন
তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘাতের আশঙ্কায় শুক্রবার (২৭ ডিসেম্বর) খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সারাদিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতার কারণে সম্ভাব্য সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।
জানা যায়, জুমার নামাজের আগে মসজিদে সাদপন্থিদের উপস্থিত হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার মধ্যে জুবায়েরপন্থিরা তাবলীগ মসজিদ দখল করে অবস্থান নেন। তারা আশপাশের এলাকায় জড়ো হয়ে সাদপন্থিদের মসজিদে প্রবেশে বাধা দেওয়ার ঘোষণা দেন। এ ঘটনার ফলে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
সংঘাত ঠেকাতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের সদস্যরা তাবলীগ মসজিদের সামনে ও আশপাশের এলাকায় কঠোর অবস্থান নেন। গল্লামারী মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। ফলে সাধারণ মানুষ যান চলাচলে ভোগান্তির শিকার হন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, "তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব নিয়ে সকাল থেকেই উত্তেজনা চলছিল। এজন্য সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন। সংঘাত এড়াতে আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি।"
যৌথ বাহিনীর কঠোর অবস্থানের কারণে দিন শেষে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। তবে উত্তেজনা কাটাতে মসজিদ এলাকার নিরাপত্তা ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাধারণ মানুষের মাঝে দিনভর নিরাপত্তা বাহিনীর অবস্থান এবং যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের পাশাপাশি উদ্বেগ দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)