ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
অবস্থা ভ*য়া*ব*হ খারাপ : কমপক্ষে ২০ জনের মৃ*ত্যু, আহত....
বাংলাদেশের বিভিন্ন জেলায় শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন।
**টাঙ্গাইল:**মধুপুর উপজেলার আশ্রা বাজারে বিকেল ৩টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা মজিবুর রহমান ও ছেলে জাহিদুর রহমান নিহত হন। তাদের বাড়ি বড় আশ্রা গ্রামে। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় বাসের চাপায় সিএনজি চালক সোহরাব হোসেন ও যাত্রী প্রদীপ পাল নিহত হন।
**চাঁদপুর:**ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহাদাৎ হোসেন (১৬), ইকবাল হোসেন (১৭) ও তানজীম আবদুল্লাহ (১৮) নিহত হয়েছেন। ইকবাল হোসেন মূলপাড়া গ্রামের হাজী বাড়ির মো. খাজে আহমেদের ছেলে এবং শাহাদাৎ হোসেন একই গ্রামের ওবায়দুল্লার ছেলে।
**রাজশাহী:**পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে বাসচাপায় একই মোটরসাইকেলের তিন আরোহী আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪) নিহত হয়েছেন। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার কান্দ্রা ও পালোপাড়া গ্রামে।
**গাজীপুর:**শ্রীপুর উপজেলার কাওরানবাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
**কুমিল্লা:**চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
**ঢাকা:**রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
**বরিশাল:**মুলাদীতে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে যাওয়া অবৈধ টমটমের চাপায় এক কিশোর নিহত হয়েছে। বেলা ১১টার দিকে নোমরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
**পাবনা:**সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত এবং ভ্যানচালকসহ আরও দুইজন আহত হয়েছেন। বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের তেলকুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
**যশোর:**ঝিকরগাছা ও মণিরামপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন ঝিকরগাছার গাজীর দরগাহ এলাকার বুলু মিয়া গাজী এবং মণিরামপুরের শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।
সড়ক দুর্ঘটনার এই উদ্বেগজনক পরিস্থিতি দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তাকে আরও জোরালোভাবে তুলে ধরেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)