ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশে আবারও বাড়ল সোনার দাম,দেখেনিন ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায়, যা পূর্বের তুলনায় প্রতি ভরিতে ২ হাজার ৮৮ টাকা বেশি। এই দাম বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার মান অনুসারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
২২ ক্যারেট: প্রতি ভরি ১,৪০,৫৮৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১,৩৪,১৯৪ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,১৫,০৩০ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৯৪,৪৭৮ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে, সর্বশেষ গত ১৪ ডিসেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৭৩ টাকা কমিয়ে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল।
তবে এবার তা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায় নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও বাড়ানো হয়েছে।
চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে সোনার দাম মোট ৬০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৫ বার দাম কমানো হয়েছে। ২০২৩ সালে সোনার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছিল।
সোনার বাজারে এমন নিয়মিত মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর প্রভাব ফেলছে। সোনার ক্রেতারা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেও আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণেই মূলত দেশের বাজারে এমন দাম বাড়ানো হচ্ছে বলে মনে করছে বাজুস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)