ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের যে ৯টি জেলাই ৬৩০টি ঘর তৈরি করে দিচ্ছে সৌদি আরব
নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ দেশের ৯ জেলায় বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ঘর তৈরির উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির দাতব্য সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) অর্থায়নে বন্যাকবলিত অঞ্চলে এসব ঘর করা হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে ঘর নির্মাণ কর্মসূচির উদ্বোধন করেন দেশটির উপ-রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আল-ইবরাহিম।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের দাতব্য সংস্থা কেএসরিলিফ-এর প্রকল্প পরিচালক ফাহাদ আল বাওয়ারদি, মোহাম্মদ আলকালি ও মোহাম্মদ আলশাম্মারি প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সুনবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও সিইও ড. মোহাম্মদ শাকির হোসাইন এবং ভাইস চেয়ারম্যান ব্রিগে. জেনারেল এবিএম গোলাম মোস্তফা (অব.)।উপ-রাষ্ট্রদূত বলেন, বন্যা ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে। এই পুনর্বাসন প্রকল্প বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় সৌদি সরকারের আগ্রহ ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।
সুনবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ড. শাকির জানান, কেএসরিলিফের মাধ্যমে বাংলাদেশের ৯ জেলায় ৬৩০টি ঘর তৈরির উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- নোয়াখালী, ফেনী, কুমিল্লা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, লক্ষ্মীপুর ও ভোলা। সেখানে ইটের পাকা ফ্লোর ও টিনের বেড়া দিয়ে ঘরগুলো তৈরি করা হবে। তা ছাড়া নোয়াখালী ও ফেনীর বিভিন্ন স্থানে ২৪ কেজি ওজনের ৬১৯৫টি খাদ্য ঝুড়ি বিতরণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)