ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভয়া*বহ সং*ঘ*র্ষ: নারীসহ নি*হ*ত ৫,পু*লিশ জানায়......
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর ব্রিজ এলাকায় ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেলেও বাকি তিন নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতদের মধ্যে অটোরিকশার চালক শাহিন ও যাত্রী রাজন নরসিংদীর পিরিজকান্দি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি কাভার্ডভ্যান নরসিংদীর নীলকুঠি থেকে ভৈরবের দিকে যাওয়ার সময় একটি অটোরিকশা ভৈরবের দিকে যাচ্ছিল। জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় কাভার্ডভ্যান দুটি অটোরিকশাটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে একটি গাড়ি আসতে দেখে কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। এতে অটোরিকশাটি দুটি কাভার্ডভ্যানের মাঝখানে আটকা পড়ে। সামনের কাভার্ডভ্যানের ধাক্কা ও পেছনের কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও নারীসহ পাঁচজন মারা যান।
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে দুই চালকই পলাতক বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শাহীন। তিনি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। দুর্ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)