ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দফায় দফায় সং*ঘর্ষ, ভাঙ*চুর, লু*ট*পাট ও অ*গ্নি*সংযোগ,ব্যাপক পু*লিশ মোতায়েন,,,,,,,
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে গান-বাজনা হারাম বলে ফতোয়া দেওয়ার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়, যার ফলে অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) কাশেম মোল্লার ছেলের সুন্নাতে খতনার অনুষ্ঠানে গান বাজানো হয়। এ ঘটনায় জুমার নামাজের সময় মসজিদের মুয়াজ্জিন এবং মসজিদ কমিটির উপস্থিতিতে ইমাম হাকিম মোল্লা ফতোয়া দেন যে গান-বাজনা হারাম। ফতোয়া দেওয়ার সময় কাশেম মোল্লা এতে বাধা দেন, যার ফলে মসজিদেই দুটি গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এই ঘটনার পর রাতের দিকে হাকিম মোল্লা এবং কাশেম মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একাধিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। শনিবার সকালে সংঘর্ষের মাত্রা আরও বাড়ে, এবং এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)