ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিজিবি,কে নিয়ে নতুন দাবি : পাল্টে যাচ্ছে বিজিবির,,,,,,,,,
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাম পুনরায় বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) করার দাবিসহ ৮ দফা দাবি জানিয়েছেন বিডিআর পরিবারের সদস্যরা, যারা ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পর বিভিন্ন নির্যাতনের শিকার হন এবং তাদের পরিবারের সদস্যরা এখনও সমস্যায় আছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবিগুলো তুলে ধরেন।
বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো উপস্থাপন করেন বিডিআর সন্তানের সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন। তাদের দাবিগুলো হলো:
১. স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও প্রহসনমূলক সব রায় বাতিল করতে হবে।২. ১৬ বছর ধরে কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের নিঃশর্ত কারামুক্তি দিতে হবে।৩. হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করতে হবে।৪. নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে।৫. সব বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮ হাজার ৫২০ জন) চাকরিতে পুনর্বহাল করতে হবে।৬. সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন, ভাতা ও পেনশন) পুনর্বাসন করতে হবে।৭. ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস্ নাম পুনঃস্থাপন করতে হবে।৮. ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, "যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে সর্বপ্রথম যন্ত্রণাময় ১৬ বছর যাবৎ কারাভোগ করা নিরীহ সব বিডিআর সদস্যদের মুক্তি প্রদান করা হোক এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে মূল পরিকল্পনাকারী ও ঘাতকদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।"
এসময় তারা ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যদের জন্য যথাযথ পুনর্বাসন এবং ন্যায়বিচারের দাবি জানান, যাতে দীর্ঘদিনের অবিচারের অবসান ঘটে এবং পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)