ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভয়া*বহ অবস্থা : হাসপাতালে ভ*য়া*বহ আ*গু*ন, নারী-শিশুসহ ছয়জনের মৃ*ত্যু
ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন লেগে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ডিনডুগাল জেলার ট্রিচি রোডে অবস্থিত সিটি হাসপাতালে বৃহস্পতিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন নারী এবং একটি শিশু রয়েছে বলে জানিয়েছে ডেকান হেরাল্ড।
দ্য মিন্টের প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার পর উদ্ধার কাজে গিয়ে একটি লিফটের ভেতর অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ছয়জনকে। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লিফটের ভেতরে অক্সিজেনের অভাবে তারা মারা গেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের প্রায় ৩০ জন রোগীকে উদ্ধারের পরে তাদের লিফটের ভেতরে খুঁজে পান। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাসপাতালে আগুন লেগে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, হাসপাতালের জানলা দিয়ে আগুনের শিখা বের হচ্ছে। এ ছাড়াও কালো ধোঁয়া বের হচ্ছে হাসপাতাল থেকে। গোটা এলাকার আকাশ সেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল।
এর আগে গত নভেম্বর মাসে ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃত্যু হয়েছিল। ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে আগুন লেগে তাদের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও ১৬ জন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন। ঘটনার সময় মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ