ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : গ্রাহকদের বড় সুখবর দিল বিকাশ
বড় সুখবর, গ্রাহকরা ভুল নম্বরে টাকা পাঠালে দ্রুত হেল্পলাইন ১৬২৪৭, ওয়েবসাইট, লাইভ চ্যাট অথবা ফেইসবুক পেইজে যোগাযোগ করে সমাধান পাবেন। গ্রাহকের লেনদেন আরও নির্ভুল ও সুরক্ষিত করতে বিকাশ অ্যাপ দিয়ে টাকা পাঠানোর ক্ষেত্রে ‘সেন্ড মানি’ সেবায় যুক্ত করা হয়েছে আরও একটি সতর্কীকরণ ধাপ বা ‘ডিসক্লেইমার’।
তাড়াহুড়ো করে টাকা পাঠানোর সময় ভুল নম্বরে পাঠানোর বিড়ম্বনা এড়াতে এ সুবিধা যুক্ত করা হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলেছে বিকাশ।
এতে বলা হয়, “সেইভ করা নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে ‘সেন্ড মানি’ করার সময় একটি ‘ডিসক্লেইমার প্রম্পট’ বা সতর্কীকরণ বার্তা দেখা যাবে, যেখানে বলা আছে- ‘নম্বরটি সঠিক কি না তা অনুগ্রহ করে আবার চেক করুন’। সে অনুযায়ী নম্বরটি নিশ্চিত হয়ে পরবর্তী ধাপে টাকার পরিমাণ উল্লেখ করে সেন্ড মানি করলেই ভুল নম্বরে টাকা পাঠানোর কোনো বিড়ম্বনা থাকে না।”
‘সেন্ড মানি অটো পে’ সেট করার সময় এবং ‘গ্রুপ সেন্ড মানি’তেও সেইভ করা নম্বরের বাইরে কোনো নম্বর যোগ করার সময়ও এ সুবিধা পাওয়া যাবে।
তবে গ্রাহকরা এরপরও ভুল নম্বরে টাকা পাঠিয়ে থাকলে দ্রুত বিকাশ হেল্পলাইন ১৬২৪৭, অফিশিয়াল ওয়েবসাইট বা লাইভ চ্যাট অথবা ফেইসবুক পেইজে যোগাযোগ করে সমাধান পাবেন।
এ সেবার বাইরে এখন বিকাশ গ্রাহকরা বিভিন্ন ধরনের সেবা পাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)