ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন : শফিক রেহমান
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিয়ানো বাজানো শিখছেন বলে জানিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বনানী হোটেল লেকশোরে লেখক জয়নাল আবেদীন এর ‘তারিক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শফিক রেহমান তার বক্তব্যে জানান, "আমি ছোটবেলা থেকেই হাওয়াই গিটার বাজানোর আগ্রহী ছিলাম এবং লন্ডনে গিয়ে শিখতে চেয়েছিলাম। আসলে আমি গানের একজন শিল্পী, এমনকি অনেকে আমাকে বাই চান্স সম্পাদক বললেও আমি গিটার বাজানো শিখেছিলাম।" তিনি আরও বলেন, "তেমনি, তারেক রহমানও তার স্ত্রীর উপহার দেওয়া পিয়ানো দিয়ে বাজানো শিখছেন এবং এখনো শিখছেন।"
সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তারেক রহমানের বাড়িতে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, "লন্ডনে তার (তারেক রহমান) বাড়িতে গিয়ে পিয়ানো দেখে অবাক হয়েছিলাম। আমি তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করি, এ পিয়ানো কে বাজায়? তখন তার স্ত্রী বলেছিলেন, তারেক রহমান ছোটবেলা থেকেই গানের ভক্ত এবং এই পিয়ানো তাকে উপহার দেওয়া হয়েছে, যাতে তিনি বাজানো শিখতে পারেন।"
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে শফিক রেহমান আরও বলেন, "কিছু লোক শেখ হাসিনা পালিয়েছে এমন শব্দ ব্যবহার করেন। আমি দুঃখিত, কেন তারা এটা বলেন? শেখ হাসিনা পালিয়েছে বলার মধ্যে লজ্জা কিসের?"
অনুষ্ঠানে তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও মন্তব্য করেন শফিক রেহমান। তিনি আশা প্রকাশ করেন, "তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে বসবাস করেছেন এবং সেখানকার শাসনব্যবস্থার আদলে বাংলাদেশের শাসনব্যবস্থা স্বচ্ছ ও জনবান্ধব করে গড়ে তুলবেন।"
বই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ জমিরউদ্দীন শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, শরিফুল ইসলাম ববি প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)