ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আসিফ নজরুলকে হেনস্তা করায় যে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে সরকার
সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইলও) গভর্নিং বডির মিটিংয়ে অংশগ্রহণের সময় বিমানবন্দরে হেনস্তার শিকার হন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে, এবং ঘটনাটিকে সরকার একটি পূর্বপরিকল্পিত বলে মনে করছে।
জানা গেছে, হেনস্তার ঘটনার পর বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে 'স্ট্যান্ড রিলিজ' করা হয়েছে এবং তাকে দ্রুত ঢাকায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, ঘটনার সঙ্গে জড়িত মিজান নামে একজন বাংলাদেশি কর্মচারীর চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিজান জেনেভা মিশনের লোকাল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রটোকল থাকা সত্ত্বেও কেন অধ্যাপক আসিফ নজরুলকে বিমানবন্দরে এমন হেনস্তার শিকার হতে হলো, এবং এর পেছনে কাদের যোগসাজশ রয়েছে, তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনকে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে।
এদিকে, এই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের সকল বিদেশী মিশনে জরুরি পরিপত্র পাঠিয়েছে, যাতে বিদেশ সফরের সময় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যথাযথ প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরিপত্রে আরো উল্লেখ করা হয়েছে যে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূতসহ সকল মিশন কর্মকর্তাদের সর্বতোভাবে সতর্ক থাকতে হবে।
এ ঘটনায় বাংলাদেশের জনগণ ও বিদেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকারি কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে এবং যারা এর পেছনে দায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)