ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ধাক্কাধাক্কিতে মেজাজ হারালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
রবিবার (৩ নভেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দলের নেতাকর্মীদের ভিড়ে ধাক্কাধাক্কির মধ্যে মেজাজ হারান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেলফি তোলার চেষ্টায় নেতাকর্মীদের ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এসময় মির্জা ফখরুল ও তার সহকারী ইউনূসকে দলের দুই নেতার গায়ে হাত তুলতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
এদিন ফখরুলসহ বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণ উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন। পরে, পরিস্থিতি সামাল দেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, মহাসচিবের সঙ্গে সেলফি তোলার জন্য চট্টগ্রামের নেতাকর্মীরা তার গায়ের ওপর এসে পড়ছিলেন। সে কারণে ওই পরিস্থিতি তৈরি হয়েছে।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)