ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ধর্ম উপদেষ্টা : ইসলামী বক্তারা কাছাকাছি আসলে নতুন ইতিহাস তৈরি হতে পারে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ইসলামী বক্তা ও ইমামদের মাঝে ঐক্যের গুরুত্বের ওপর আলোকপাত করে বলেন, পারস্পারিক ছোটখাটো মতানৈক্য ভুলে একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধন গড়ে তুললে তা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, "শক্তির মূল হচ্ছে ঐক্য, আর এই ঐক্যের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।"
তিনি এই মন্তব্য করেন রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে। সেখানে তিনি আরও বলেন, ইসলামিক শিক্ষাগুরুদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তরুণ সমাজকে ইসলামের মূল শিক্ষা ও নীতির প্রতি আগ্রহী করবে এবং সমাজে একটি গঠনমূলক পরিবেশ গড়তে সাহায্য করবে।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ওয়ায়েজ, ইমাম ও আলেমরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে। ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মধ্যে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী। এতে মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল প্রমুখ বক্তব্য রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)