ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না,যা বললেন আইন উপদেষ্টা : আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি জুলাই গণহত্যার বিচার হওয়ার আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ বিষয়ে কথা বলেন।
আসিফ নজরুল বলেন, যারা (আওয়ামী লীগ) হাজার হাজার মানুষ হত্যা করেছে, ৪০ থেকে ৫০ হাজার মানুষকে অঙ্গহানি করেছে এবং এখনো তারা ওটার পক্ষে কথা বলছে। সাধারণ মানুষ তাদের গ্রহণ করবে বলে মনে হয় না।
তিনি বলেন, শেখ হাসিনা গণহত্যা মামলার আসামি। অথচ অন্য দেশে বসে হুমকি দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের মানুষ একসেপ্ট করবে এই দলকে। বিচার প্রক্রিয়ার পরে দেখা যাবে, এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়।
উপদেষ্টা বলেন, যে দল এখনো গণঅভ্যুত্থানের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে এবং সুযোগ পেলে আরও মানুষকে হত্যা করার হুমকি দেয়, তাদের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না এ প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে থাকল।
বৈঠকের বিষয়ে আসিফ নজরুল বলেন, বৈঠকে মানবাধিকার বিষয়কে গুরুত্ব ও মানবাধিকার কমিশন শক্তিশালী করার কথা বলেছেন টুর্ক। আইনি সব সহযোগিতা করবে মানবাধিকার সংস্থা। মৃত্যুদণ্ড বাতিল করার কোনো সুযোগ আছে কি না এ বিষয়ে জানতে চেয়েছেন তিনি।
সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
আওয়ামী লীগসহ ১১ দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার অন্তর্বর্তী নির্দেশনা চেয়ে একটি রিট মামলাও করেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিনজন, তবে সেগুলো আপাতত না চালানোর কথা আদালতকে জানিয়েছেন তাদের আইনজীবী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)