ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : পেয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা
দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় বাজারে এর দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা। মৌসুম শেষ হওয়ায় এ সংকট তৈরি হয়েছে, ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর এর প্রভাব পড়ছে। ভোক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের মতে, পেঁয়াজের এভাবে দাম বাড়তে থাকলে দৈনন্দিন খরচ সামলানো কঠিন হয়ে পড়বে। তাই সরকারের কাছে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা, যেন সবজির মতো পেঁয়াজও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।
ব্যবসায়ীরা জানান, কৃষকরা সাধারণত নিজেদের এলাকায় উৎপাদিত পেঁয়াজ বিক্রি করেন এবং পরে সেই পেঁয়াজ ব্যবসায়ীরা কিনে রাজধানীতে আনেন। তবে এখন মৌসুম শেষ হওয়ায় মজুত কমে গেছে এবং জেলা পর্যায়েই সংকট দেখা দিয়েছে, যার ফলে দাম বেড়েছে।
অন্যদিকে, বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেশি এবং দামও তুলনামূলক কম, তবুও ক্রেতারা দেশি পেঁয়াজের দিকেই বেশি ঝুঁকছেন। এই প্রবণতার ফলে দেশি ও আমদানি করা পেঁয়াজের দামের মধ্যে ফারাক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের প্রতি মানুষের এই অতিরিক্ত চাহিদাই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।
রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৪০ ও খুচরায় ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ সময় কথা হয় মগবাজার দিলু রোডের বাসিন্দা মনজুরুল ইসলামের সঙ্গে। তিনি এসেছিলেন পেঁয়াজ-রসুন-আলু ও কাঁচামরিচ কিনতে।
তিনি বলেন, গত সপ্তাহেও ১২০ টাকা দরে দুই কেজি দেশি পেঁয়াজ কিনলাম। অথচ আজ এসে দেখি ভিন্ন চিত্র। এক সপ্তাহের ব্যবধানে আজ এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে।
মনজুরুল ইসলাম আরও বলেন, গত সপ্তাহে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা। আজ এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। তবে এই পেঁয়াজের স্বাদ দেশি পেঁয়াজের মতো নয় বলে বেশি দাম দিয়ে হলেও দেশি পেঁয়াজ কিনি। শুধু আমি নই, আমার মতো অনেকেই এমনটা করে থাকেন।
তেজতুরীবাজার থেকে কারওয়ান বাজারে সবজি কিনতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আল-আমিন হোসেন। তিনি বলেন, সবজির দাম আগের চেয়ে কমেছে। তবে দেশি পেঁয়াজের দাম বাড়তি। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ ও খুচরায় ১৫০ টাকা। অথচ গতকালও এই পেঁয়াজ মানভেদে বিক্রি হয়েছে ১২২ থেকে ১৩২ টাকায়।
এদিকে, বাজার তদারকিতে নিয়মিত অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশি দাম ও অনিয়ম দেখলেই করা হচ্ছে জরিমানা।
বিশ্লেষকরা বলছেন, বাজার সিন্ডিকেট ভাঙার পাশাপাশি ব্যবসায়ীদের অস্বাভাবিক মুনাফা রোধে সরকারকে সার্বক্ষণিক সক্রিয় থাকতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)