ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যে কারনে আবারও রাজপথে আন্দলনের হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

২০২৪ অক্টোবর ২১ ১২:১৩:০৮

যে কারনে আবারও রাজপথে আন্দলনের হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শেখ হাসিনার দোসরদের গ্রেফতার করা না হলে তারা আবারও রাজপথে নামবে। তিনি এ হুঁশিয়ারি দিয়ে আরও জানিয়েছেন, আন্দোলনের দাবি পূরণ না হলে এবং দায়ী ব্যক্তিদের শাস্তি না দেওয়া হলে ছাত্র জনতার প্রতিরোধ অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা এই ইস্যুতে দৃঢ় অবস্থানে আছে এবং যে কোনো পরিস্থিতিতে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে ৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনী ও তাদের দোসরদের গ্রেফতার করুন৷’ সম্প্রতি বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে এমন হুঁশিয়ারি দিলেন সারজিস আলম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত