ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জামায়াতে ইসলাম নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হিন্দু নেতারা
ফরিদপুরের সালথা উপজেলায় জামায়াতে ইসলামীর সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভায় হিন্দু নেতারা জামায়াতে ইসলামীর প্রতি তাদের পূর্বের ভ্রান্ত ধারণার কথা তুলে ধরেছেন। ৫ আগস্টের পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শোনার পর তাদের ধারণা পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন তারা।
৯ অক্টোবর অনুষ্ঠিত এই সভায় হিন্দু নেতারা আরও বলেন, জামায়াতের নেতারা যেভাবে হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সালথা উপজেলায় জামায়াতের কঠোর অবস্থানের কারণে সেখানে সংখ্যালঘুদের ওপর কোনো আক্রমণ হয়নি এবং কোনো মন্দিরে হামলার ঘটনা ঘটেনি। এজন্য তারা জামায়াতে ইসলামীর প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান।
সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা-বাণিজ্য রক্ষায় জামায়াতে ইসলামী যেভাবে নিরাপত্তা দিয়েছেন। চলমান শারদীয় দুর্গাপূজায় আমরা সেইভাবে নিরাপত্তা দিতে কাজ করছি। আশা করি, সালথায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আর যদি কেউ কিছু করার চেষ্টা করে, তাহলে আমরা শক্ত হাতে তা দমন করব- ইনশাআল্লাহ্।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সালথা উপজেলা শাখার সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, ভাওয়াল ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মুকুল হোসাইন, বল্লভদী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, আটঘর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বাবু অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাবু পুল্লাদ শীল প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)