ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : ইসলামী ব্যাংকের ১৩২ কোটি শেয়ার জব্দ
এস আলম গ্রুপের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ১৩১ কোটি ৮৯ লাখ শেয়ার জব্দ বা 'লকড-ইন' করা হয়েছে, যা ব্যাংকের মোট শেয়ারের ৮১.৯২ শতাংশ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে এই শেয়ারগুলো জব্দ করা হয়। এর ফলে ইসলামী ব্যাংকের লেনদেন যোগ্য শেয়ারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা এখন দাঁড়িয়েছে মাত্র ১৮ কোটি ৪০ লাখ, বা মোট শেয়ারের ১১.৪৩ শতাংশ।
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে, বিশেষ করে ব্যাংক দখল ও বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সমালোচিত হয়ে আসছে। এই শেয়ার জব্দের ঘটনা ব্যাংকটির শেয়ারবাজারে প্রভাব ফেলতে পারে এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
সেপ্টেম্বর মাসের শেয়ারধারণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক। প্রতিবেদনটি ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে, গত ২৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক চিঠির পরিপ্রেক্ষিতে এস আলমের মালিকানায় থাকা ব্যাংকটির শেয়ার জব্দ করে বিএসইসি।
বিএসইসি'র দেওয়া আদেশে জানানো হয়েছে, এস আলম-সহ ২৬ ব্যক্তি এবং গ্রুপের ৫৬টি প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার রয়েছে।
এদিকে, আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ব্যাংকটির শেয়ার দর ছিল ৫৬.৮০ টাকা। এই দরে এস আলমের কাছে থাকা মোট শেয়ারের মূল্য দাঁড়ায় ৭ হাজার ৪৯১ কোটি টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ