ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ মুজিবুর রহমানের সম্মান কে নষ্ট করেছে জানালেন : সাঈদী
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সম্পর্কে মন্তব্য করে বলেছেন, তার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তার বাবার সম্মান নষ্ট করেছেন। এই মন্তব্য তিনি ৩ অক্টোবর পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় করেন।
এ ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে বিতর্কিত এবং এর ফলে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে এটি নিয়ে বিশেষ আলোচনা হতে পারে।
মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনার সরকার ভেবেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তারাই আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কথা বললেই মামলা-হামলার শিকার হতে হতো। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, চোরের মতো দিনের ভোট রাতে নিত। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই।
যে আওয়ামী লীগ করেছেন তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু আওয়ামী লীগের নাম করে যারা ফাঁসির দড়ি নিয়ে ঘুরেছেন, আমাদের ওপর হামলা ও মিথ্যা মামলা করেছেন তাদের কোনো ক্ষমা নাই।মাসুদ সাঈদী আরো বলেন, ধর্ম যার যার অধিকার সবার সমান। এদেশে হিন্দু-মুসলমান সকলের সমান অধিকার রয়েছে।
যারা বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’এ কথায় আমরা বিশ্বাসী নই। সকল সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেতন। মুসলমানের মতো এদেশে তাদেরও সমান অধিকার রয়েছে।চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সরোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমির অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা নির্বাচন বিভাগের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল হাই প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ