ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
একলাফে কমে গেলো পেয়াজের দাম, ব্যাপকহারে ভারতীয় পেঁয়াজের আমদানি
দুর্গাপূজার সময় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি করেছে আমদানিকারকরা। যেখানে আগে দিনে ৯ থেকে ১০টি ট্রাক পেঁয়াজ আসত, এখন তা বেড়ে ১৬ থেকে ২৬ ট্রাক হয়েছে।
দুর্গাপূজার সময়, ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত, হিলি বন্দরে টানা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে পণ্য সরবরাহে কোনো সমস্যা না হয় সেজন্য আগেভাগে আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৪২টি ট্রাকে ১,১৯৮ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
আপাতত আমদানি বাড়ার কারণে পেঁয়াজের দাম কিছুটা কমেছে, যা দেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
গত মঙ্গলবার (১ অক্টোবর) হিলি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দুই দিন আগে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার তা কেজিতে পাঁচ থেকে ১০ কমিয়ে ৭৫ থেকে ৮০ কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আমদানি হওয়ায় খুচরা বাজারে দাম কমে আসছে।
হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, ‘আমরা কম দামে পেঁয়াজ কিনে কম দামেই বিক্রি করছি। বন্দর দিয়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে। তাই দামেও কমে আসছে। মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ মানভেদে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি, যা দুই দিন আগে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বৃদ্ধি ছিল পেঁয়াজের দাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)