ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মিজানুর রহমান আজহারীর ভাইরাল হওয়া স্ট্যাটাসের উত্তর দিলেন সমন্বয়ক সারজিস আলম
জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর দেশে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বুধবার দেশে ফিরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মাতৃভূমিতে পৌঁছানোর খবর দেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ, সহি-সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।"
এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পোস্টটিতে প্রায় দেড় মিলিয়ন রিয়েকশন, ১ লাখ ৭৫ হাজারেরও বেশি শেয়ার এবং ৫ লাখের বেশি কমেন্ট এসেছে। ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে মন্তব্য করে আজহারীর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং তার এই ফেরা দেশ ও দীন ইসলামের জন্য কল্যাণ বয়ে আনুক বলে প্রার্থনা করেছেন।
মাওলানা আজহারীর দেশে ফেরার এই খবর তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, মাতৃভূমিতে স্বাগতম।
দেশের আরেক জনপ্রিয় বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তাকে স্বাগতম জানিয়ে লিখেছেন, ‘আহলান সাহলান মারহাবা! আল্লাহ তায়ালা আপনার আগমনকে নিরাপদ করুন। আপনার দ্বারা ইসলামের আলো দিক দিগন্তে ছড়িয়ে দিন।’
মালয়েশিয়া প্রবাসী তরুণ আলেম মুফতি ইউসুফ সুলতান স্মৃতিচারণ করে লিখেন, ‘আহলান ওয়া সাহলান প্রিয় ভাই। আপনার জীবনের স্বপ্ন কী, জানতে চেয়েছিলাম একদিন। আপনি বলেছিলেন, আবার তাফসীরের মাহফিলে ফিরে যেতে চান, আপনি তাফসীরে কুরআনকে ভালবাসেন। আল্লাহ তায়ালা আপনার স্বপ্ন কবুল করুন। আপনাকে - আমাদেরকে সবাইকে এক হয়ে ইখলাসের সঙ্গে দ্বীনের কাজ করার তাওফীক দান করুন। আমীন।’
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি। তখন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)