ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে সৌদির রাস্তাঘাট, ভেসে গেছে গাড়ি ; বাংলাদেশের উল্টো চিত্র
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হয়েছে। দেশের অনেক সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে ভেসে গেছে বেশ কিছু গাড়ি। সৌদি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান আবহাওয়ার অবস্থা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়েছে। এই সময়কালে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং শিলাবৃষ্টি হয়।
রাজধানী রিয়াদ, দিরিয়া, হরিমালা, দারমা এমনকি কুয়েতেও ভারী বৃষ্টি হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দেশটির আবহাওয়ার দপ্তর জানায়, মক্কা এবং এটির আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে।
অন্যদিকে রিয়াদ, সঙ্গে ওয়াদি আল দাওয়াসিরে মাঝারি বৃষ্টিপাত হবে। দেশটির আবহাওয়া দপ্তর সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে বলেছিল, উচ্চগতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। এতে করে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে। এই সময়টায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর তাদের নির্দেশনায় বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাইসহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যাটি এতটাই ভয়াবহ ছিল যে এই বন্যায় অনেকে গাড়িতে আটকা পড়ে যান। আমিরাতে গাড়িতে আটকে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন চলছে তীব্র তাবপ্রবাহ। এতে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে। সূত্র: গালফ নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)