ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ ; রাজধানীর কাঁচাবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হাজার দোকান
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশে কাঁচামালের বাজারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, আগুন নেভানোর কাজ এখন পুরোপুরি চলছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে এখানে আগুন লাগে। যা কয়েক মিনিটের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কিন্তু তার আগেই অনেক দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে। আগুন লাগার তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান। তিনি জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে ১০টি ইউনিট।
তাদের প্রচেষ্টায় বড় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ছোট ছোট আগুন বা ছাইচাপা আগুন রাত ৩টার পরও জ্বলতে থাকে। তখন ওই আগুনগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আগুন লাগার খবরে সেখানে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা। একজন দোকানি জানিয়েছেন, রাতের বেলা তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তখন একজন তাকে আগুনের খবর দেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে তারা কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। কিন্তু এটি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বড় আকার ধারণ করে। এরপর দাউ দাউ করে সব জ্বলতে থাকে। ঘটনাস্থলে এক দোকানিকে আহাজারি করতে দেখা যায়। আরেক ফার্নিচার দোকানি দাবি করেছেন, তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তারা কোনো কিছু রক্ষা করতে পারেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)