ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্যাপক হারে কমে গেলো সোনার দাম!
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দাম আউন্স প্রতি ২০০০ ডলারের নিচে নেমে গেছে। গত দুই মাসের মধ্যে এটি সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বেড়েছে বলে জানা গেছে। ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি রাখতে পারে। মার্কিন মুদ্রার ক্ষেত্রে ডলারের মূল্য বেড়েছে। বুলিয়ন বাজার তার দীপ্তি হারিয়েছে। পর্যালোচনাধীন দিনে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে। দাম ১৯৯০ ডলার ৭৯ সেন্ট প্রতি আউন্সে স্থির হয়েছে। গত ১৩ ডিসেম্বরের পর এটি সর্বনিম্ন স্তর।
আগের দিন (সোমবার) বেঞ্চমার্কটির মূল্য ছিল ২০২০ ডলার। সেই হিসাবে এক দিনের ব্যবধানে দরপতন ঘটেছে ৩০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৩০০ টাকা।একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণেরও দাম হ্রাস পেয়েছে এক দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০০৩ ডলার ৬০ সেন্ট। আগের দিন যা ছিল ২০৩৩ ডলার। অর্থাৎ দিনের ব্যবধানে বেঞ্চমার্কটি দর হারিয়েছে ৩০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৩০০ টাকা।
এদিন মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাতে দেখা গেছে, বিদায়ী জানুয়ারিতে দেশটিতে ভোক্তা মূল্য সূচক প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সেই সঙ্গে নতুন বাড়ির দর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সেবার খরচ ঊর্ধ্বমুখী হয়েছে।
নিউইয়র্কভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াঙ বলেন, এ ধরনের তথ্য দেখতে চায়নি বাজার। ধারণা করা হচ্ছিল, আগামী মে মাসে সুদের হার কমাতে পারে ফেড। কিন্তু মূল্যস্ফীতির নতুন তথ্যে সেই সম্ভাবনা ৫০ শতাংশে নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)