ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে দ্বিগুণ!
গত মাসের মাঝামাঝি সময়ে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও মাস শেষে প্রতি কেজি পেঁয়াজের দাম শতকে পৌঁছে যায়। তখন পেঁয়াজের দাম ছিল ১০৫ থেকে ১১০ টাকার মধ্যেই ছিলো। গতকাল পেঁয়াজের দাম কেজিতে বেড়ে ১২০ হয়েছে। আজ তা থেমেছে ১৩০ টাকায়। ফলে মাত্র ১৫ দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। প্রতিদিন গড়ে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে তিন টাকার বেশি।
রাজধানীর বিভিন্ন বাজারে আজ (শনিবার) পেঁয়াজ কেজি ১৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই এই মূল্যবৃদ্ধি আরও কয়েকদিন থাকবে, তারপর পেঁয়াজ উঠতে শুরু করলে দাম অনেক কমে যাবে।
বিক্রেতা আলমগীর হোসেন জানান, গতকাল থেকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। গতকাল কারওয়ান বাজারে কেজি প্রতি ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে পেঁয়াজ। তারপরে পরিবহন খরচ, রাস্তা খরচ, এবং দোকান খরচ আছে. বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০/১৩০ টাকায়। এক সপ্তাহ আগে পাইকারি বাজার থেকে পেঁয়াজ ৮০/৮৫ টাকায় কিনে খুচরা দোকানে বিক্রি করেছে ১০০/১০৫ টাকায়। কিন্তু গতকাল থেকে দাম বেড়ে যাওয়ায় আর পেঁয়াজ আনতে পারছেন না ব্যাবসায়ীরা।
তিন দিনে ৩০ টাকা বেড়ে গেল?
কেনাকাটা করতে গিয়ে পেঁয়াজের দাম শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না মগবাজার এলাকার বাসিন্দা খুরশীদ আলম। তিনি বলেন, তিন/চার দিন আগে প্রতি কেজি পেঁয়াজ কিনলাম ১০০ টাকায়। আজ দেখছি ১৩০ টাকা। তিন দিনের মধ্যে দাম ৩০ টাকা বেড়ে গেলেও বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখিনি।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের জিম্মি করে পেঁয়াজের দাম বাড়ান হচ্ছে কিন্তু বাজারের কোনো তদারকি ও নিয়ন্ত্রণ ব্যাবস্থা নেই। আমরা কি সর্বদা অসাধু ব্যবসায়ীদের কাছে নতিস্বীকার করব এবং বেশি দামে কিনব?
আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ী পাবনা থেকে পাইকারি দরে পেঁয়াজ কিনে ঢাকায় খুচরা বিক্রি করেন। গত সপ্তাহে পাবনায় প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় এবং রাজধানীতে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকায় খুচরা বিক্রি হয়েছে বলে জানান তিনি। গত সপ্তাহে প্রতি মণ (৪০ কেজি) পেঁয়াজ ৩,২০০ টাকা থেকে ৩,৪০০ টাকা, এখন ৩,৮০০/৩,৯০০ টাকা।
তিনি আরও বলেন, নতুন পেঁয়াজ বা মুড়িকাটা ফার্মের পেঁয়াজ সবশেষে তোলা হয়। প্রায় দেড় মাস আগে এসব পেঁয়াজ বাজারে আসতে শুরু করলেও এখন কৃষকের পেঁয়াজ শেষের পথে। ফলে সরবরাহ কমতে থাকে, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায়। এখন কৃষকের মূল পেঁয়াজ হালি পেঁয়াজ যেটা বছর জুড়ে পাওয়া যায় সেই পেঁয়াজ উঠতে কিছুদিন সময় লাগবে। সে পর্যন্ত এমন বাড়তি দাম থাকতে পারে বাজারে।
অন্যদিকে মিরপুর শেওড়াপাড়া এলাকার খুচরা বিক্রেতা মুদির দোকানি হালিম উদ্দিন বলেন, কারওয়ান বাজারসহ অন্যান্য পাইকারি বাজারে প্রতি পাল্লার (৫ কেজিতে এক পাল্লা) দাম পড়ে যাচ্ছে ৫২৫ থেকে ৫৫০ টাকা। সেই পেঁয়াজ পরিবহন খরচ দিয়ে এনে অন্যান্য সব খরচের হিসেব করে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করছি। আমরা যখন পাইকারি বাজারে বেশি দামে কিনে আনি তখন আমাদের খুচরা দোকানেই বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হয়। আবার যখন পাইকারি বাজারে কম দামে পেতে শুরু করব তখন আবার কম দামেই পেঁয়াজ বিক্রি করব ক্রেতাদের কাছে।
ট্রেডিং কর্পোরেশনের অব বাংলাদেশের (টিসিবি) সহকারী পরিচালক (বাজার তথ্য) নাসির উদ্দিন তালুকদার জানিয়েছেন, গতকাল বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি সর্বোচ্চ ১২০ টাকায়। গত সপ্তাহে এই পেঁয়াজের দাম ছিল ৯০ টাকা আর এক মাস আগে এই পেঁয়াজের দাম ছিল ৮৫ থেকে ১০০ টাকার মধ্যে। কিন্তু গত বছর এই সময় এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)