ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সরকারি প্রতিষ্ঠান রমজানে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আসন্ন রমজানে সারাদেশে ছোলা এবং ঢাকায় খেজুর বিক্রি করবে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডাল, চাল ও তেল ভর্তুকি দিয়ে বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ কথা বলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আসন্ন রমজান উপলক্ষে টিসিবি নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সংগ্রহ করেছে। তাই মৌলিক চাহিদার কোনো অভাব হবে না।
রমজানে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্য উপমন্ত্রী।
তিনি বলেন, জরিমানা কিংবা ভয়ভীতি নয়, বাজার ব্যবস্থাপনায় জড়িত সবাইকে সঙ্গে নিয়ে ন্যায্যমূল্য ভোক্তার দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে চায় তার সরকার। কেউ মজুত কিংবা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি চালের বাজারেও ব্যবস্থাপনা দেখবো। সরবরাহ ব্যবস্থা যেন বাধাহীন হয়, সেই পদক্ষেপ নেয়া হবে। যারা সৎভাবে ব্যবসা করবে, তাদের সবধরনের সহযোগিতা করা হবে।
টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে এখন পর্যন্ত ২০ লাখ স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে বলেও জানান আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ন্যায্যমূল্যের দোকানের মতো করে আগাম বিক্রির ব্যবস্থা করা হবে। যাতে নিম্ন আয়ের সবাই সহজে কিনতে পারে। পোশাক শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।
এবারও টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় ২ কেজি মসুর ডাল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।
তবে উদ্বোধনী অনুষ্ঠানে চিনি বিক্রি করা হলেও সরবরাহ সংকটের কারণে এ মাসে পেঁয়াজ ও চিনি বিক্রি করবে না বলে জানিয়েছে টিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)