ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের বাজারে কমে গেলো লোহার দাম
লৌহ আকরিকের দাম কমছে। সোমবার (৮ জানুয়ারি) গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরেক ধাপ কমেছে। এর সঙ্গে টানা ৩ কার্যদিবস লোহার দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার এবং মাইনিং ডটকম এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বিশ্বের শীর্ষ উৎপাদনকারী ও ভোক্তা চীনে আকরিক লোহার চাহিদা দুর্বল রয়েছে। সেই সঙ্গে উৎপাদন নিম্নমুখী হয়েছে। ফলে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। তাই শক্ত ধাতুটির দরপতন ঘটেছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।
আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর কমেছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৯৯২ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১৩৮ ডলার ৬৫ সেন্টে।গত ২ জানুয়ারির পর যা সবচেয়ে কম।
একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত তৈরির মূল উপকরণের বেঞ্চমার্কের আগামী ফেব্রুয়ারির চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭১ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর স্থির হয়েছে ১৩৭ ডলার ৬ সেন্টে।গত ২ জানুয়ারির পর যা সর্বনিম্ন।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সুচৌ ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, অনেক কারখানা এখনও লোকসান গুণছে। ফলে প্রত্যাশা করা হচ্ছে, আকরিক লোহার উৎপাদন আরও কমবে। স্বাভাবিকভাবেই চাহিদা অধিক নিম্নগামী হয়ে পড়বে। সঙ্গত কারণে কঠিন ধাতুটির দাম কমেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)