ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নতুন বছরের শুরুতেই অনেক কমে গেলো সোনার দাম
চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এ নিয়ে গত ৪ সপ্তাহের মধ্যে প্রথম নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমলো। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (৫ জানুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৪৪ ডলার ২১ সেন্টে। সবমিলিয়ে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ধাতুটির দর হ্রাস পেয়েছে ১ শতাংশেরও বেশি।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিষ্পত্তি হয়েছে ২০৪৯ ডলার ৮০ সেন্টে। চলমান সপ্তাহেও বেঞ্চমার্কটি দর হারিয়েছে। এ নিয়ে সাপ্তাহিক হিসাবে বিগত ৪ সপ্তাহের মধ্যে প্রথমবার স্বর্ণের দাম কমলো।
ইউএস সরকারি তথ্যে দেখা গেছে, বিদায়ী ডিসেম্বরে মার্কিন মুলুকে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে ইনস্টিটিউট অব সাপ্লাই ম্যানেজমেন্টে (আইএসএম) দাবি করেছে, আলোচ্য মাসে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার তুলনামূলক ধীর ছিল।
হাই রিজ ফিউচার্সের ধাতু ব্যবসার পরিচালক ডেভিড মেগের বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা প্রত্যাশার তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট। তবে আইএসএমের উপাত্ত প্রকাশের পর খুব বেশি অবনমন ঘটেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)