ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনে শেষ মুহূর্তে এসে সরে দাঁড়ালেন যেসব প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর নাটকীয়তা অব্যাহত রয়েছে। শেষ মুহূর্তে জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), তরিকত ফেডারেশন ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের অন্তত শতাধিক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তদুপরি, নির্বাচনী মাঠের অধিকাংশ প্রার্থী নির্বাচন থেকে সরে না এলেও নিষ্ক্রিয় রয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম-২ আসন থেকে সরে দাঁড়িয়েছেন তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি জানান, আওয়ামী লীগকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রার্থীদের সরে দাঁড়ানো ও নির্বাচনের মাঠে নিষ্ক্রিয় থাকায় রাজনীতির মাঠে নতুন প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বৃহস্পতিবার বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় আছে। আওয়ামী লীগ অন্যায়ভাবে সব (ভোটকেন্দ্র) দখল করে নেবে কি না, এ নিয়ে ভোটাররা এখনও শঙ্কায় আছে।
নির্বাচনের মাঠে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি হওয়া ২৬টি আসনের বাইরের ১০টি আসনেও প্রার্থীদের সরব প্রচারণা ছিল না জাতীয় পার্টির।
এছাড়া বিএনএমের ৩টি, তৃণমূল বিএনপির ৪টি আসনের প্রার্থীদের প্রচারণা ছিল চোখে পড়ার মতো। বাকি দলগুলোর অনেক আসনের ভোটাররাই জানেন না ছোট দগুলোর প্রার্থী কে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯ আসনে ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ২৮ রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)