ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ, অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
সাম্প্রতিক দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। অবশেষে বুধবার (৩ জানুয়ারি) ধসে পড়ে নিরাপদ আশ্রয়ের ধাতু। এটি দৈনিক ভিত্তিতে গত ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পতন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ২০২৪ সালের শুরুতেই সুদের হার নাও কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। পরিপ্রেক্ষিতে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে ১ শতাংশের বেশি। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩৭ ডলার ৬১ সেন্টে। দৈনিক হিসাবে গত ১১ ডিসেম্বরের পর তা সবচেয়ে বেশি অবনমন।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০৪২ ডলার ৮০ সেন্টে। গত ২ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।
ফেডের কর্মকর্তারা বলছেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে। তবে এখনও পুরোপুরি আসেনি। এমন অবস্থায় চটজলদি সুদের হার কমালে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নিউইয়র্কভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াঙ বলেন, এখনও অর্থনীতিতে অনিশ্চয়তা রয়েছে। ফলে সুদের হার কমাতে আরও সময় নিতে পারে ফেড। অর্থাৎ আগামী কিছুদিন কঠোর মুদ্রানীতি গ্রহণ করে যেতে পারে তারা।
এই প্রেক্ষাপটে ডলার সূচক শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। তাতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)