ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ বছরের মধ্যে সর্বোচ্চ দামে এখন সোনা
আন্তর্জাতিক বাজারে, ২০২৩ সালে সোনার দাম প্রায় ১৪% বেড়েছে। গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ২০২৪ সালের শুরুতে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে বুলিয়ন বাজার চাঙা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৬৯ ডলার ৮০ সেন্টে। সবমিলিয়ে চলতি বছর বেঞ্চমার্কটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে ১৪ শতাংশ। বার্ষিক ভিত্তিতে ২০২০ সালের পর তা সবচেয়ে বেশি।
আলোচ্য কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৭৯ ডলার ১০ সেন্টে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেন, মনে হচ্ছে; স্বর্ণের দর এই স্তরে থেকেই ২০২৩ সাল শেষ করবে। আগামী বছর নিরাপদ আশ্রয় ধাতুটির দামে উত্থানে ফেডের সুদের হার হ্রাস মূল্য অনঘটক হিসেবে কাজ করবে।
বিশ্লেষকরা বলছেন, নতুন বছরের মার্চে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে ৮৮ শতাংশ। কারণ, ইতোমধ্যে মার্কিন মুলুকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এরই মধ্যে যা ৩ শতাংশের নিচে নেমে এসছে। যেখানে তাদের লক্ষ্য ২ শতাংশে রাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ