ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ, আবারও বৃদ্ধি পেলে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্বব্যাপী সেফ-হেভেন মেটালের দাম আবার বেড়েছে। যা ২ সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ষিক মুদ্রাস্ফীতির হার গত নভেম্বরে ৩% এর নিচে নেমে গেছে বলে জানা গেছে। ফলস্বরূপ, দেশের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ২০২৪ সালের মার্চ মাসে সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। ডলার, প্রধান আন্তর্জাতিক মুদ্রা, সঙ্গত কারণে মাটি হারিয়েছে। একই সময়ে, মার্কিন বন্ডের ফলন কমেছে। বুলিয়ন বাজারের দৃষ্টিভঙ্গি আরও জোরদার হয়েছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৬৩ ডলার ৭৮ সেন্টে। গত ২ সপ্তাহের মধ্যে যা প্রায় সবচেয়ে বেশি। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৭৪ ডলার ৯০ সেন্টে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইজি মার্কেটের কৌশলবিদ ইয়েপ জুন রঙ বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে। ফলে ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা জেগেছে। তাতে স্বর্ণের দর বাড়ছে। শিগগিরই গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য ২০৮০ ডলারে পৌঁছতে পারে।
মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনতে চায় ফেড। ইতোমধ্যে যা ৩ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে আগামী মার্চেই সুদের হার কমাতে পারে ফেড। সেই প্রত্যাশায় ডলারের অবমূল্যায়ন ঘটেছে। স্বাভাবিকভাবেই স্বর্ণের দর বেড়েছে।
উল্লেখ্য, নিম্ন সুদের হার নন-ইল্ডিং বুলিয়ন কাছে রাখার খরচ কমিয়ে দেয়। ফলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ