ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আগামী ৫ বছরে স্বর্ণের দাম বেড়ে যত হতে পারে
সোনা বর্তমানে প্রতি আউন্স ২০৭০ ডলারে বিক্রি হচ্ছে। যা এখন পর্যন্ত প্রায় সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, সেফ হেভেন মেটালের দাম আগামী ৫ বছরে আরও বাড়বে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমেরিকার বিখ্যাত সংবাদমাধ্যম সিবিএস-এর এক প্রতিবেদনে এ কথা তুলে ধরা হয়েছে।
১. ঐতিহাসিকভাবে স্বর্ণের দর বেড়েছে
ইতিহাসে মূল্যবান ধাতুটির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। অবশ্য স্বল্প মেয়াদে স্বর্ণের দাম কমতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে ঐতিহাসিকভাবে বেড়েছে। বিগত ২০ বছরে গড়ে স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে ১১ দশমিক ২ শতাংশ।
২. বিশেষজ্ঞদের প্রত্যাশা, স্বর্ণের মূল্য বাড়বে
সাধারণত, বিভিন্ন তথ্য ও গবেষণার ওপর নির্ভর করে স্বর্ণের দর ওঠা-নামার পূর্বাভাস দেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ২০২৪ সালে দামি ধাতুটির দর বৃদ্ধি পাবে। সেটা সরর্বকালের সর্বাধিক দাম ছাড়িয়ে যেতে পারে। পরবর্তী ৪ বছরেও সেই ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
৩. স্বর্ণের দাম কত বাড়তে পারে
আগামী ৫ বছরে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কত বাড়বে-তা নিশ্চিত করে বলা যাবে না। তবে বার্ষিক বৃদ্ধির হার আমলে নিয়ে সেটার পূর্বাভাস দেয়া যায়। প্রতিবছর স্বর্ণের দর বৃদ্ধি পায় ১১ দশমিক ২ শতাংশ। সেই অনুযায়ী, ২০২৪ সালের শেষদিকে আউন্সপ্রতি স্বর্ণের মূল্য হতে পারে ২২৫১ ডলার। আর ৫ বছর পর সেটা দাঁড়াতে পারে ৩৪৪১ ডলারে।
উল্লেখ্য, নতুন বছরে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমনটি হলে দেশটির মুদ্রা ডলারের মান কমবে। এছাড়া মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হবে। স্বাভাবিকভাবেই স্বর্ণের দর ঊর্ধ্বগামী হবে। এছাড়া শিগগিরই বিশ্বজুড়ে মূল্যস্ফীতি হ্রাসের সম্ভাবনা নেই। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা প্রশমিত নাও হতে পারে। সর্বোপরি, অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে। ফলে বুলিয়ন বাজার চাঙা থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)