ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
১ হাজার প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে লিবিয়া
অবৈধ অভিবাসন ঠেকাতে গত দুই বছরে বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে লিবিয়া। সেই ধারাবাহিকতায় এবার আরও ৯৬৮ অভিবাসী বাংলাদেশিকে ফেরত পাঠাবে দেশটি।
বুধবার (২৯ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়া থেকে ১৪৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। রাজধানী ত্রিপলির একটি কারাগার থেকে জাতিসংঘ অভিবাসন এজেন্সির সহায়তার তাদের দেশে ফেরত পাঠানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চ্যার্টার্ড ফ্লাইটে ১৪৩ অভিবাসীকে নিয়ে একটি বিমান ঢাকায় অবতরণ করেছে। এ ছাড়া আগামী ৫ ডিসেম্বরের মধ্যে আরও অভিবাসীকে ফেরত পাঠানো হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত দুই বছরে চার লাখ ৬৬ হাজার ৬৬৬ জন অভিবাসীকে স্থায়ীভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সরকারি তথ্যমতে, ২০২৩ সালের জুন পর্যন্ত এক বছরে অন্তত ১০ লাখ বাংলাদেশি উন্নত জীবনের আশায় দেশ ছেড়েছেন।
ব্র্যাক অভিবাসন বিভাগ ঢাকার প্রধান শরিফুল হাসান আনাদোলু এজেন্সিকে বলেন, তারা ৯৬৮ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত আনতে কাজ করছেন। এসব বাংলাদেশি ভাগ্য বদলাতে ও উন্নত জীবনযাপনের আশায় ইউরোপের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। তবে বৈধ কাগজপত্র না থাকায় ভূমধ্যসাগরের বিপদসংকুল পথই ছিল তাদের ভরসা।
ব্র্যাকের এ কর্মকর্তা আরও বলেন, গত দুই বছরে বাংলাদেশ থেকে ২০ লাখ অভিবাসী বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত সময়ে তারা দেশ ছেড়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)